সোমবার ০৬, এপ্রিল ২০২৬

সোমবার ০৬, এপ্রিল ২০২৬ -- : -- --

চুয়েটে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার” শীর্ষক প্রশিক্ষণ

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

“ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার” শীর্ষক প্রশিক্ষণে বক্তব্য রাখছেন উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ “ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা সেই মেরুদণ্ডকে শক্তিশালী করে তোলেন। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি শিল্প। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়।

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান নির্ভর করে মূলত শিক্ষকদের দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির ওপর। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থাপনা, প্রশাসন, দক্ষ শিক্ষকসমাজ এবং সময়োপযোগী কারিকুলামের সমন্বয় অপরিহার্য।

উপাচার্য বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মো. আব্দুর রহমান ভুঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার মো. ইমরান হোসেন।

Link copied!