বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ এএম

ফাইল ফটো

যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ১০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২ এপ্রিল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে আগামী ১ মে পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে, ২০২৬ সালের ১ মে তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড–২০-এ, যার পরিমাণ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।

আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি সার্ভিস চার্জসহ ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন কার্যক্রম শুরু হবে ২ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১ মে ২০২৬ বিকেল ৫টায়।

Link copied!