বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

কুয়েট প্রতিনিধি।

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

দেশ, জাতি এবং কুয়েট পরিবারের মঙ্গল কামনা দোয়া ও মোনাজাত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনের মাল্টিপারপাস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ভ্রাতৃত্ববোধের তাৎপর্য তুলে ধরা হয়। আলোচনা শেষে দেশ, জাতি এবং কুয়েট পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ শরিফুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!