বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করছে এনটিআরসিএ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের উদ্দেশ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হবে।

রোববার (২৯ মার্চ) এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য ই-রিকুইজিশন কার্যক্রম ১২ এপ্রিল পর্যন্ত চলবে। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল, যা ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। দীর্ঘদিন পর অবশেষে ই-রিকুইজিশন প্রক্রিয়া শুরু হচ্ছে।

নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্য সমন্বিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। মোট ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব রয়েছে, যেখানে সব বিভাগের জন্য একই মানদণ্ড রাখা হবে। এছাড়া প্রথমবারের মতো ভাইভা নম্বর সংযোজনের পরিকল্পনা রয়েছে। নতুন বিধিমালায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে।

এছাড়া ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই প্রার্থীদের বয়স গণনা শুরু হবে।

Link copied!