প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে এ খাতের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা আপাতত মূল বেতনের ৫০ শতাংশ হিসেবেই বহাল থাকছে।
শনিবার (৪ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভার সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনকে অবহিত করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। বিদ্যমান নিয়ম অনুযায়ী তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পান। প্রস্তাব অনুযায়ী এ ভাতার সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ যোগ করার কথা ছিল, যা বাস্তবায়িত হলে মোট উৎসব ভাতা দাঁড়াত ৬০ শতাংশে।
