প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক চেন ডংশিও এবং কনটেম্পোরারি চায়না এন্ড ওয়ার্ল্ড স্টাডিজের ভাইস-প্রেসিডেন্ট মি. ফান দাকির নেতৃত্বে চীন থেকে আগত একটি বিশিষ্ট প্রতিনিধিদলের সম্মানে ২২ ডিসেম্বর ২০২৫ ঢাকা ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অব্যাহত একাডেমিক সম্পৃক্ততা এবং গঠনমূলক সংলাপ উপলক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় অন্যান্যের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিভিন্ন অনুষদের ডিন ও কয়েকজন অধ্যাপক উপস্থিত ছিলেন।
