রবিবার ০৫, এপ্রিল ২০২৬

রবিবার ০৫, এপ্রিল ২০২৬ -- : -- --

লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরির সুযোগ, আবেদন শেষ ৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে (বিপিএটিসি) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি নিয়োগের মাধ্যমে মোট ২০টি পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ এপ্রিল ২০২৬ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী পরিচালক পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেলে চাকরির সুযোগ পাবেন।

এ ছাড়া ক্যাটালগার, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাফেটেরিয়া হিসাব সহকারীসহ একাধিক পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা ও টাইপিং গতি বাধ্যতামূলক।

নিম্ন গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে গাড়িচালক, অফিস সহায়ক, মালি, বার্তাবাহক, গেস্টহাউস অ্যাটেনডেন্ট এবং কার্পেন্টার। এসব পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা (যেখানে প্রযোজ্য) প্রয়োজন।

আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি পদের ভিত্তিতে ভিন্ন নির্ধারণ করা হয়েছে। সহকারী পরিচালক পদের জন্য মোট ২২৩ টাকা, ২ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে পারবেন।

সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!