ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম
সোমবার ০৬, এপ্রিল ২০২৬ -- : -- --
সভাপতি ইফতিয়ার রহমান ইমন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রোবো সোসাইটির নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতিয়ার রহমান ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দীন।
রবিবার (৫ এপ্রিল) ছাত্র-পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নাফিউল্লাহ খান সিয়াম ও সাজিদ সালাহউদ্দিন। যুগ্ম সম্পাদক মোঃ তানভীর হাসান। সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইসলাম সিয়াম ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাওলাদার।
কোষাধ্যক্ষ তাজীদুল ইসলাম মিথুন ও সহকারী কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল। কর্পোরেট ও অফিস সম্পাদক শিহাব কামাল সৌরভ ও সহকারী কর্পোরেট ও অফিস সম্পাদক খালেদা ইয়াসমিন মিম।
মানবসম্পদ ও জনসংযোগ সম্পাদক রাফসান জানি ওকসন। প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক মাহিন সরকার। ইভেন্ট ও ওয়ার্কশপ সম্পাদক তামজিদ হাসান, যুগ্ম সম্পাদক সাইদা সাইমা অর্চি। আইটি ও কন্টেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক সোহানুর রহমান। যোগাযোগ ও প্রচার সম্পাদক রাগিব ইশরাক।
কার্যকরী সদস্যরা হলেন মিল্টন মিস্ত্রি, মোঃ আহাদ আলী, রুহুল আমিন, কানিজ ফাতেমা, সাইফুল ইসলাম ও শরিফুল হক।
নবগঠিত কমিটির সভাপতি ইফতিয়ার রহমান ইমন বলেন, "প্রযুক্তির এই যুগে রোবোটিক্স গুরুত্বপূর্ণ, তাই আমাদের লক্ষ্য হবে উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশ। আমরা ওয়ার্কশপ, প্রজেক্ট ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের উন্নত করব এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাব। সবার সহযোগিতায় আমরা এই পথচলা সফল করতে পারবো বলে প্রত্যাশা রাখি।"
সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, "যবিপ্রবি একাডেমিক ও গবেষণায় এগিয়ে থাকলেও প্রযুক্তি চর্চায় এখনো পিছিয়ে। তাই আমরা প্রযুক্তি নির্ভর এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে সবার আগ্রহ বাড়াতে কাজ করছি। ইতিমধ্যে এক বছরের পরিকল্পনা করেছি, আশা করি ভালো ইইতিবাচক প্রভাব ফেলাতে পারবো।"