মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬ -- : -- --

ধনবাড়ীতে ৫২ (বায়ান্ন) পিস ই*-য়া*বা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ এএম

ফাইল

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল, মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় ঘটনা-১: এস আই (নিরস্ত্র)/ আদনান রহমান নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালে ০৪/১০/২৬ ইং তারিখ রাত ২১:৫০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন কেরামজানি সাকিনস্থ কেরামজানি বাজারের জনৈক আকতার হোসেনের মুদি দোকানের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ রাকিব হোসেন (২০), পিতা-মোঃ ফরিদ, মাতা-মোছাঃ আজিরন বেগম, সাং-কাশিনাথপুর পূর্বপাড়া, ২। মোঃ হুমায়ুন কবির (৪৩), পিতা-মৃত পাহলোয়ান কায়কোবাদ উল আলম, মাতা-মোছা হাসনা হেনা, সাং-কাশিনাথপুর উত্তর পাড়া, উভয় থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৪২ (বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ১২,৬০০/-(বারো হাজার ছয়শত) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৪, তারিখ-০৪ অক্টোবর ২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়। ঘটনা-২: এসআই (নিরস্ত্র)/ মোঃ ফরিদ শেখ এর নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালে ০৪/১০/২৬ ইং তারিখ রাত ২৩:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন চারাভাঙ্গা সাকিনস্থ চারাভাঙ্গা মোড়ে জনৈক ফজর আলী এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ হেলাল উদ্দিন (৫৫), পিতা-মৃত আইয়ুব আলী, সাং- পালবাড়ী আটাপাড়া, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ৩,০০০/-(তিন হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৫, তারিখ-০৫ অক্টোবর ২০২৬, ধারা-৩৬ (১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে "ধনবাড়ী সংবাদ" কে জানান বলিভদ্র ইউনিয়নের কেরমজানি এলাকাটি টাঙ্গাইলের সীমান্তবর্তী হওয়ার নদীর ওপারে জামালপুরের সরষেবাড়ি থানা এলাকা থেকে মা*দ*-ক কারবারীরা ধনবাড়ী থানায় প্রবেশ করে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ই"য়া*-বা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ,,,

Link copied!