প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশের ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও একমাত্র মেরিটাইম বিষয়ক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে বিএসসি অনার্স ইন ওশানোগ্রাফি, বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস, এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এবং বিএসসি অনার্স ইন ফিশারিজ প্রোগ্রামে।
তবে ভর্তি আবেদনের সময়সীমা ও ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এসব তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ভর্তি-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bmu.edu.bd অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
