মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ০৬, অক্টোবর ২০২৬ -- : -- --

ইবিতে 'বিদেশী স্কলারশিপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ' শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'বিদেশী স্কলারশিপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৪৪ নম্বর কক্ষে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টার এটি আয়োজন করে।

সেমিনারে মূল বক্তা ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী আল-আমিন মিলন। তিনি বর্তমানে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্টে পিএইচডি গবেষণা করছেন।

সেমিনারের প্রধান বক্তা আল-আমিন মিলন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা হুটকরে নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও ধাপে ধাপে প্রস্তুতি। সঠিক বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করে প্রথম থেকেই একাডেমিক ও রিসার্চ প্রোফাইল তৈরি করতে হবে। এসময় তিনি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজুওয়ানুল ইসলাম, ড. নিলুফা আখতার বানু, ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, ড. মো. মাফিজুর রহমান, ড. মো. রকিবুল ইসলাম, ড. মো. খসরুল আলম, ড. সুধাংশু কুমার বিশ্বাস, ড. হোসাইন মো. ফারুকী, ড. অঞ্জনা পারভীন ও সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে আয়োজকবৃন্দ, স্কলারশিপ যাত্রা শুরু করার উপায়, প্রথম বর্ষ থেকে শেষ পর্যন্ত করণীয়, চীনসহ বিভিন্ন দেশে স্কলারশিপ ও পড়াশোনার সুযোগ, পূর্ণ ও আংশিক অর্থায়নের বৃত্তি, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় বিষয়গুলোকে তুলে ধরেন।

Link copied!