সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে ৫ গুণীজন পেলেন শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫'। রোববার (৪ অক্টোবর) বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার ৫ বিশিষ্ট গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন-
প্রফেসর মামুনুর রশীদ - সৃজনশীল সাংস্কৃতিক গবেষক, রোকসানা আক্তার - আবৃত্তি, মো. মশিউর রহমান রিপন - সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক, চৌধুরী শামসুল আরেফীন - চলচ্চিত্র এবং মো. রুবেল মিয়া - যন্ত্রসংগীত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

এসময় স্থানীয় বিশিষ্ট সংস্কৃতিজন, গুণী ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

Link copied!