প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঠাকুরগাঁও জেলা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন তানহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সবুজ আলী।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সংগঠনটির এক সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জীবন, মারুফ ও মাহমুদুল হাসান আকাশ। সহ-সভাপতি পদে রয়েছেন সিয়াম, ইভা পারভীন, কমল বর্মন, নয়ন চন্দ্র, হযরত আলী, শাহীন, হেলাল, শারমিন সুমি, হেনা, বাতেন, জয়, আপন, বকুল, তৌকি, মাইশা, রওনক, ঐশী, রাফিন ও বন্যা।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরসিল আজিম মেনন, মাসরাফ মাহিম, ওয়াকিউল্লাহ ও নাহিদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইশতিয়াক আহম্মেদ, মিফতাহুল হাসান রাফি, শাহ আলম, রেডওয়ান উল আলম, রাজু রানা, হৃদয়, ইকবাল, সবুজ, জাহিদ, সাঈদ, ঋতু রানী, সারোয়ার হোসেন, রিয়াদ ইসলাম, সাবিহা জান্নাত, নবাব আলী, বিপ্লব কুমার রায়, পীযূষ রায়, সপ্তক রায় ও সাজিদ খান।
এ ছাড়া অর্থ সম্পাদক রাজিউর রহমান, দপ্তর সম্পাদক রাকিব, প্রচার সম্পাদক সাদমান সাদ শামীম, ক্রীড়া সম্পাদক আলতাফ রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক মাইশা মেহজাবিন রিমঝিম, ধর্ম বিষয়ক সম্পাদক পুজন রায় চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আল-আমিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. মনতাজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মুন্না, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক তারেক মনোয়ার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রায়হান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান রাহি এবং ইতিহাস বিষয়ক সম্পাদক সুশান্ত সিং দায়িত্ব পেয়েছেন। কমিটিতে এসব পদের পাশাপাশি বিভিন্ন পদে সহ-সম্পাদক ও সদস্যরাও রয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি তাহসিন তানহা বলেন, ‘ঠাকুরগাঁও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বকে আমি কোনো পদ হিসেবে নয়, বরং ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ ও আমানত হিসেবে দেখতে চাই।’
তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ, ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরিতে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটিকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তাহসিন তানহা আরও বলেন, সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, পারস্পরিক সম্মান ও সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি প্রাণবন্ত, কল্যাণমুখী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলতে সকলের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।
