প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। আজ ৩০ আগস্ট (রবিবার) বিকাল ৫.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন উপাচার্য।
সাক্ষাৎকালে দুই উপাচার্য দেশের উচ্চশিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার।
