সোমবার ৩১, আগস্ট ২০২৬

সোমবার ৩১, আগস্ট ২০২৬ -- : -- --

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বে মানিক-ফাতিন

ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (৩০ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
 
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে ওমর ফারুক মানিককে। সিনিয়র সহসভাপতি হয়েছেন ওমর ফারুক এবং সহসভাপতি করা হয়েছে জাকির হোসেন নাইমকে। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন ফাতিন ইশরাক মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফারহান ইকবাল সাদকে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন (৩০) দিনের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
 
কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ফাতিন ইশরাক মোল্লা জানায়, শিক্ষার্থীদের অধিকার আদায়, নিরাপদ ক্যাম্পাস, সহাবস্থান রাজনীতি জন্য কাজ করে যাবো। 
 
বিষয়টি জানিয়ে ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবঘোষিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিক। তিনি জানান, এক যুগের পর নতুন কমিটি দিয়েছে কেন্দ্র। ভিক্টোরিয়া কলেজের ত্রিশ হাজার শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সঠিক মূল্যায়ন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদকে কৃতজ্ঞতা জানাই। সংগঠনকে আরো সুসংগঠিত করে এগিয়ে যাব।
 
Link copied!