প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৭:৪৪ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশন-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা।
শনিবার(২২ আগষ্ট) প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি ঘোষনা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সুমন মৃধা ও নাজমুল হোসেন। সহ-সাধারণ সম্পাদক আসিফ আজম ও তানিয়া কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সুমন আহমেদ এবং উপ-যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হাসান জয়।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শান্ত সিকদার। অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ রাসেল এবং উপ-অর্থ সম্পাদক হাসান হাওলাদার। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন রেজওয়ানুল আমিন সিয়াম এবং উপ-দপ্তর সম্পাদক মো. জুনায়েদ।
প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন ইসমত আরা মিমি এবং উপ-প্রচার সম্পাদক সাজিদ রায়হান ইফতি। শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু হানিফ এবং উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক সানজিল হাসান। ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুর রহমান রবিন। উপ-ছাত্র বিষয়ক সম্পাদক উম্মে খাদিজা মিম ও মনিরা ইসলাম।
এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন আবদুল্লাহ আল নাহিয়ান, আহমেদ সাব্বির, মিথিলা ইয়াসমিন, সানজিদা হেলাল এশা, সুরভী তমা ও তন্নি আক্তার অন্নি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আছেন আবু হাসান অনিক, ওহিদ মিয়া ও জান্নাতুল বৃষ্টি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বলেন, ‘অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। আমাকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করে নির্বাচিত করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এটি আমার জন্য শুধু একটি পদ নয়, বরং একটি বড় দায়িত্ব ও বিশ্বাসের জায়গা। আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। অ্যাসোসিয়েশনের সকল সদস্যের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একসাথে আমাদের অ্যাসোসিয়েশন টিকে আরও সুন্দর ও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
নবনির্বাচিত সভাপতি শাকিল আহমেদ বলেন, ‘অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত এবং উপদেষ্টা মন্ডলীরপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শরীয়তপুরের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। নবগঠিত কমিটির মাধ্যমে আমরা নবীন শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা থেকে বিভিন্ন বিষয় নিয়ে সহযোগিতায় পাশে থাকবে। পাশাপাশি ক্যাম্পাসে শরীয়তপুরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে নানা সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হবে। এই সংগঠনকে আরও গতিশীল ও কল্যাণমুখী করতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সহপাঠীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
