সোমবার ৩১, আগস্ট ২০২৬

সোমবার ৩১, আগস্ট ২০২৬ -- : -- --

১৪ বছর ধরে নিখোঁজ ইবির ২ শিক্ষার্থী,সন্ধানের দাবিতে শিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

১৪ বছর ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ও তৎকালীন শিবির নেতা ওয়ালীউল্লাহ এবং আল-মুকাদ্দাসের সন্ধান ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইবি শাখা ছাত্রশিবির। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার দুপুরে ক্যাম্পাস অনুষদ ভবন থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, "ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাস মেধাবী শিক্ষার্থী এবং ওই এলাকার মানুষের প্রিয় ব্যক্তি ছিলেন। তাদের গুমের সাথে জড়িতরা এখনো প্রকাশ্যে ঘুরছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।" এছাড়াও, এই গুমের তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান করার জোর দাবি জানান তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর কল্যাণপুর থেকে কুষ্টিয়াগামী বাসে ওঠার পর সাভারের নবীনগর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা তাদের তুলে নিয়ে যায়। এরপর থেকে সাড়ে ১৪ বছর পেরিয়ে গেলেও আজও তাদের কোনো সন্ধান মেলেনি।

Link copied!