সোমবার ২৪, আগস্ট ২০২৬

সোমবার ২৪, আগস্ট ২০২৬ -- : -- --

১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৭:৪৮ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন পূর্তি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়াকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুভেচ্ছা মিছিল করেছে শাখা ছাত্রদল।

‎শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক
‎রায়হান হোসাইন মিল্টন ও আহ্বায়ক কমিটির সদস্য রাজু হাসান রাজনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হুমায়ুন হাবিব হিরণ বলেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং দেশের জনগণ সরকারের কার্যক্রমে সন্তুষ্ট হওয়ায় আমরা আনন্দিত। এ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকের এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করেছে।”

‎তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভিপি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। সংকট ও সংগ্রামের প্রতিটি সময় তিনি দলের পাশে ছিলেন। ছাত্রদলের একজন সাবেক নেতা হিসেবে তার এই দায়িত্বপ্রাপ্তি আমাদের জন্য গর্বের বিষয়।”

‎মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের অবদান এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এসব বিষয়কে সামনে রেখেই আজকের এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছে।”

‎এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, “তারেক রহমান সরকারের ১৮০ দিন পূর্তি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আনন্দিত ও উচ্ছ্বসিত।”

‎তিনি বলেন, “আমরা প্রত্যাশা করি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত, নির্যাতিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

Link copied!