রবিবার ৩০, আগস্ট ২০২৬

রবিবার ৩০, আগস্ট ২০২৬ -- : -- --

শাবিপ্রবির ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশনের সভাপতি লিপটন,সম্পাদক শুকুর

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) খুলনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. লিপটন আলীকে সভাপতি এবং ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের মোহাম্মদ শুকুর মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
 
শুক্রবার (২৮ আগস্ট) সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
 
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মো. আশিকুজ্জামান এবং সহ-সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের লাবণ্য মণ্ডল। সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের মো. ইকবাল হোসাইন।
 
সাংগঠনিক সম্পাদক হয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুর্জয় সাহা। সহকারী সাংগঠনিক সম্পাদক হয়েছেন গণিত বিভাগের মো. আসাদুল্লাহ আল গালিব। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের নাদিয়া নুসরাত এবং সহকারী কোষাধ্যক্ষ হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ইয়াসির জিম।
 
অফিস সম্পাদক হয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাসিব আল হাসান এবং সহকারী অফিস সম্পাদক হয়েছেন একই বিভাগের মির্জা ফাহিম হাসান। প্রচার সম্পাদক হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাসুদ শাহরিয়ার এবং সহকারী প্রচার সম্পাদক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের এলমা তাবাসসুম নকশি।
 
আইটি ও ডিজাইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের রাগিব শাহরিয়ার। এ পদে সহকারী হিসেবে রয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সুদীপ্ত কুণ্ডু।
 
ক্রীড়া সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের সানজামুল ইসলাম রিয়াদ এবং সহকারী ক্রীড়া সম্পাদক হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ফয়সাল মাহমুদ। নারী সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের আনিকা তাবাসসুম অর্পা এবং সহকারী নারী সম্পাদক হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তাপসী ইসলাম মেঘলা। 
 
সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিবলী নোমান অন্ত এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তাকি তাহসিন ধ্রুব।
 
নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলা বিভাগের আজমির হোসাইন, আতিকা ফাহমিদা ও কাজী জান্নাতুল ফেরদৌস, সোশ্যাল ওয়ার্ক বিভাগের আবু সালেহ মুসান্না ও মো. নাজমুস সাকিব, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ফাহিম বিন ফারুক, অ্যান্থ্রোপলজি বিভাগের মো. মেহেদী হাসান, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মুইদ রহমান অর্ক এবং ইকোনমিকস বিভাগের মাসুম বিল্লাহ তাসিন ও মো. নিশান আলী
Link copied!