শনিবার ২৯, আগস্ট ২০২৬

শনিবার ২৯, আগস্ট ২০২৬ -- : -- --

জাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই এর নেতৃত্বে রাতুল-রিজওয়ান

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই (আমেরিকান ইন্সটিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারস) এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক ড. ইঞ্জি. রাজেশ কুমার চন্দ। এছাড়াও কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম খান রাতুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের রিজওয়ানুল ইসলাম।

শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই-এর অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিন্দ্য পাল এবং কোষাধ্যক্ষ হয়েছেন নাহিয়ান আলম নাফি। ডিজাইন অ্যান্ড টেকনিক্যাল বিভাগের পরিচালক হিসেবে শাহরিয়ার হোসেন সানি এবং সহকারী পরিচালক হিসেবে অরিত্র বিশ্বাস সৌধ দায়িত্ব পেয়েছেন।

ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ও সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেহ ও তানিশা আক্তার আশা। কম্পিটিশন অ্যান্ড আউটরিচ বিভাগের পরিচালক ও সহকারী পরিচালক হয়েছেন এ.কে.এম. রাফিউ রহমান ও মাহিম পারভেজ অনয়।

মিডিয়া অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ও সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সৈকত হোসেন ও মো. আবুল হোসাইন।এছাড়াও কমিটিতে এক্সিকিউটিভ সদস্য হিসেবে রয়েছেন আহসানুল হক জিসান, মোছা. রোকেয়া খাতুন ও মো. আসিব হোসাইন।

Link copied!