সোমবার ৩১, আগস্ট ২০২৬

সোমবার ৩১, আগস্ট ২০২৬ -- : -- --

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে ডিআইইউর কর্মশালা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ এবং অ্যাক্রেডিটেশন বিষয়ে সচেতনতা ও প্রস্তুতি জোরদার করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) এক জ্ঞান বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিএসি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

কর্মশালায় অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, গুণগত মান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে গুণগত শিক্ষা, জবাবদিহিতা এবং প্রমাণভিত্তিক কার্যক্রমের কোনো বিকল্প নেই।

বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুশৃঙ্খল তথ্য ও নথি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের যথাযথ দলিল সংরক্ষণ অপরিহার্য।

ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বৈশ্বিক মানদণ্ড অনুসরণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা সম্ভব।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অ্যাক্রেডিটেশন, আন্তর্জাতিক স্বীকৃতি এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা।

Link copied!