শনিবার ২২, আগস্ট ২০২৬

শনিবার ২২, আগস্ট ২০২৬ -- : -- --

২১ আগস্ট স্মরণে কুবিতে খালেদা জিয়ার নামফলকের পাশে ছাত্রদলের ফুলের টব স্থাপন

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১১:৩৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

১৯৭১ সালের ২১ আগস্টের স্মৃতি স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলকের পাশে ফুলের টব স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেগম খালেদা জিয়ার নামফলকের পাশে চারকোণায় ৪ টি ফুলের টব স্থাপন করা হয়। এ সময় কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল বাশারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুবি ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, '১৯৭১ সালের ২১ আগস্ট মুক্তিযুদ্ধের এক হৃদয়বিদারক অধ্যায়। সেই সময় মেজর জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে থাকা তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে জেনারেল জামশেদের উদ্দেশে একটি দৃঢ় ভাষার চিঠি লিখেছিলেন। তিনি লিখেছিলেন, 'আমার স্ত্রী খালেদা আপনার হেফাজতে। তাকে সম্মানের সঙ্গে আচরণ করুন; অন্যথায় একদিন এর জবাব দিতে হবে।' এই কথাগুলো ছিল একজন স্বামীর ভালোবাসা, একজন মুক্তিযোদ্ধার সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের প্রতীক।'

তিনি আরও বলেন, 'ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা নয়, চরিত্রই একজন নেতাকে মহান করে। জিয়াউর রহমান যুদ্ধক্ষেত্রে যেমন দেশকে ভালোবেসেছেন, তেমনি পরিবারের মর্যাদা রক্ষায়ও ছিলেন অবিচল। আর বেগম খালেদা জিয়া বন্দিত্বের মধ্যেও মাথা নত করেননি। তরুণ ছাত্র নেতাকর্মীদের এই মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। একইসঙ্গে আজ আমাদের অঙ্গীকার হোক গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সাহসী হব, সত্যের পক্ষে দাঁড়াব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করব।'

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২১ আগস্ট জিয়াউর রহমান তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে তৎকালীন পাকিস্তানি সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জামশেদকে একটি চিঠি লিখেছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক ও জীবনীভিত্তিক সূত্রে উল্লেখ রয়েছে। সে সময় খালেদা জিয়া পাকিস্তানি বাহিনীর হেফাজতে ছিলেন এবং বিজয়ের পর ১৬ ডিসেম্বর তিনি মুক্তি পা

Link copied!