প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২৩তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পালিত হবে ডুয়েট ডে-২০২৬। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব।
ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব।
ডুয়েট ডে এর আনুষ্ঠানিকতা শুরু হবে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের মতো এবারও শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে একাডেমিক এক্সিলেন্স এওয়ার্ড ২০২৬ প্রদান, সাবেক শিক্ষার্থীদের সৃতিচারণ, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষক বনাম ডুয়েট এলামনাইদের প্রীতি ভলিবল ম্যাচ ও রশি টানাটানি, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়াও, দিনটি উপলক্ষে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী স্টল থাকবে।
বর্ণাঢ্য এসব আয়োজনের মধ্য দিয়ে ডুয়েটের ২৩তম বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
