শুক্রবার ২১, আগস্ট ২০২৬

শুক্রবার ২১, আগস্ট ২০২৬ -- : -- --

খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

ফয়সাল আলম। মেহেদী হাসান

‘বাঘের গর্জন নদীর বাঁকে, ঐক্য মোদের প্রাণের ডাকে’ স্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের সংগঠন খুলনা জেলা সমিতির ২০২৬-২৭ কার্যবছরের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল আলম সভাপতি এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সাধারণ সম্পাদক হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নতুন কমিটি ঘোষণা করা হয়।কমিটির সহ-সভাপতিরা হলেন শাহরিয়ার অনিক, তটিনী তারান্নুম, আনাজ্জামুল মুসাদ অপূর্ব, মো. রাফিউ হোসেন সিয়াম, রাহুল মজুমদার, এনামুল হক শুভ, প্রমা তিওয়ারী, রোহিত মাহাতো, কাজী মোজাদ্দেদী আলফে সানি ও শিমুল বাহাদুর।

সহসাধারণ সম্পাদক হয়েছেন শাহ নেওয়াজ শেখ, নাফিজ নেওয়াজ তুর্য, কৌশিক আহমেদ অভি, পিয়াস রায় ও শোভন কুমার নাথ।

কমিটির সাংগঠনিক সম্পাদক এস. কে. নাহিদ হাসান এবং সহসাংগঠনিক সম্পাদক জিলকর নবাব, মীর নাবিলা, জি. এম. মারুফ, শেখ শারমিন সুলতানা ও ইমরান তালুকদার। কোষাধ্যক্ষ তানজিম আহমেদ (অভি) এবং সহকোষাধ্যক্ষ সালমান মোল্লা ও নাজনিন নেহা।

প্রচার সম্পাদক নাফিসা মুবলা ও আসাদুল্লাহ আল-গালিব এবং সহপ্রচার সম্পাদক ফাহাদদিস হাসান মিথুন ও মৌসি দাস। দপ্তর সম্পাদক ঐশ্বর্য মণ্ডল, নাজবীর তামি ও শিবশ্রীতি মণ্ডল।

ছাত্রবিষয়ক সম্পাদক আল ইমরান গাজী, মো. আবু সাঈদ ও আলিফ ইসলাম এবং ছাত্রীবিষয়ক সম্পাদক জাহিদা আক্তার মৌ, শেখ তহুরা বিনতে তাহের ও কাজী তিশমি ইলমা অর্ধরা।

সংস্কৃতিবিষয়ক সম্পাদক নুসরাত কোলি এবং সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আল শাহরিয়ার হোসেন শান্ত ও নওরিন জেরিন মিতু। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রিফাত আহমেদ এবং সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক তাহসিন নুসরা ও তানহা জান্নাত।

শিক্ষাবিষয়ক সম্পাদক রাহুল মহান্ত এবং সহশিক্ষাবিষয়ক সম্পাদক সুমাইয়া তাসনিন ও মো. রাবিক শেখ। ক্রীড়াবিষয়ক সম্পাদক সাইফুল্লাহ নয়ন এবং সহক্রীড়াবিষয়ক সম্পাদক সৌমেন মণ্ডল ও গোলাম রব্বানী।

আবাসনবিষয়ক সম্পাদক সালমি সুলতানা ইমু এবং সহআবাসনবিষয়ক সম্পাদক মাইশা মালিহা।

উল্লেখ্য, খুলনা জেলা সমিতি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময় সহযোগিতা করাই সংগঠনের মূল লক্ষ্য।

Link copied!