প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং এমএ ইন ইংলিশ সান্ধ্যকালীন প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেলে আশুলিয়ায় মানারাত ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সান্ধ্যকালীন প্রোগ্রামসমূহের মধ্যে ইইই বিভাগের ২৬তম ব্যাচ, সিএসই বিভাগের ২১তম ব্যাচ এবং এমএ ইন ইংলিশের ৩৭তম ও ৪০ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এ সময় উপলক্ষে একটি বড় কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. আমিনুজ্জামান, ইইই বিভাগের প্রভাষক মো. দীন ইসলাম এবং ইংরেজি বিভাগের প্রভাষক মীর জারিন তাসনিম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশ সান্ধ্যকালীন প্রোগ্রামের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
