প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১০:৫২ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ডিনস অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছেন সাতটি অনুষদের ২২ জন কৃতি শিক্ষার্থী। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরের মতো এবারও অনুষদভিত্তিক সর্বোচ্চ একাডেমিক সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হচ্ছে। প্রকাশিত তালিকায় কলা ও সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, আইন, প্রকৌশল ও প্রযুক্তি, জীববিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।
তালিকা অনুযায়ী, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নাহিন সুলতানা লিজা ও হৃদয় বণিক এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের নিলয় দাস ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
একই শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাফিসা জান্নাতুল মাওয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের সাদিউল আলম চৌধুরী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আমরান হোসাইন এ সম্মাননা পেয়েছেন।
জীববিজ্ঞান অনুষদে অণুজীববিজ্ঞান বিভাগের মো. রকিবুল হাসান, ফার্মেসি বিভাগের ফজলে রাব্বী শুভ এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সুকন্যা সাহা ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। আইন অনুষদ থেকে আইন বিভাগের মো. মুবদি ইসলাম এ স্বীকৃতি অর্জন করেছেন।
বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের ইশরাত জাহান এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের মনিকা ধর ও নাদিয়া জাহান এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ইশরাত জাহান ইভা, সমাজকর্ম বিভাগের সাদিয়া সুলতানা এবং অর্থনীতি বিভাগের মোসাম্মৎ কামরুন নাহার সম্মাননাটি পাচ্ছেন।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে শিক্ষা বিজ্ঞান অনুষদ থেকে এডুকেশন বিভাগের রাহনুমা নূরাইন ও আরাফাত উল্লাহ আরমান এবং এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হাফসা আক্তার ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
এছাড়া একই শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মারিয়া তাবাসসুম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়েশা সিদ্দিকা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ডালিয়া রানী শর্মাও এ স্বীকৃতি লাভ করেছেন।
এ বিষয়ে নোবিপ্রবি উপ-উপাচার্য ও রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, “এবার সাতটি অনুষদের মোট ২২ জন শিক্ষার্থী ডিনস এ্যাওয়ার্ড পাবেন। এছাড়াও গবেষণায় অবদানের জন্য থাকছে তিনটি ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড।”
