প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১০:১০ পিএম
মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মনিরুল ইসলাম। শনিবার (১৩ জুন) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। পুলিশ লাইন্সে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, “মৌলভীবাজারবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”
পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম ২৮তম বিসিএস পুলিশ ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের জন্য তিনি পুলিশ বিভাগে একজন চৌকস, মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত।
জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
