প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:৩২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতিন ইশরাক সম্প্রতি ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ফিজিক্স স্টুডেন্ট (আইএপিএস) এর বিশেষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য,আইএপিএস ইউরোপ-ভিত্তিক একটি আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বব্যাপী পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের নেটওয়ার্ক তৈরিতে কাজ করে। বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থার সঙ্গে সংগঠনটির যৌথ সহযোগিতামূলক কর্মসূচি রয়েছে।
বর্তমানে বিশ্বে আইএপিএস এর প্রায় ১৫০ জন বিশেষ সদস্য রয়েছেন। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আমেরিকা-সহ বিভিন্ন দেশের পদার্থবিজ্ঞান বিভাগের প্রায় ৯০হাজার শিক্ষার্থী আন্তর্জাতিক এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আইএপিএস-এর বিশেষ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় ফাতিন ইশরাক-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এটি পদার্থবিজ্ঞান বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের একটি উল্লেখযোগ্য অর্জন।
