রবিবার ১৪, জুন ২০২৬

রবিবার ১৪, জুন ২০২৬ -- : -- --

কক্সবাজারে তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৬:৪২ পিএম

সংগৃহীত ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের ঈদগাঁওয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শনিবার (১৩ জুন) সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঈদগাঁও বাস স্টেশন এলাকায় সমবেত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বাস স্টেশন এলাকায় এসে জড়ো হন। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল ও কৃষক দলের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা ছেয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, ঈদগাঁও বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এ.এইচ. সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া বিএনপি নেতা জাহাঙ্গীর বাঙালি, মোঃ আযমগীর, ডা. এহসানুল হক, ওলামা দল নেতা মৌলভী ফখরুদ্দিন ফরাজী (কাজল), ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হুদা, মাওলানা দিদারুল ইসলাম, যুবদল সভাপতি কামাল হোসেন মেম্বার, যুবদল নেতা মোঃ আবু হেনা, শহিদুল ইসলাম শহীদ, শ্রমিকদল নেতা মোকতার আহমদ, জিয়াউল করিম জিয়া, ছাত্রদল নেতা আনিসুর রহমান, মোঃ সোহেল রানা, মহিলা দল নেত্রী খুরশিদা বেগম ও সেলিনা আক্তারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুর পৌনে একটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী শতাধিক গাড়ির বহর ঈদগাঁও বাস স্টেশন এলাকা অতিক্রম করে। এ সময় প্রধানমন্ত্রীর নিজেই গাড়ি চালিয়ে সড়ক অতিক্রম করছিলেন বলে উপস্থিত নেতাকর্মীরা জানান। তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। গাড়িবহরে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যরাও অংশ নেন।

তারেক রহমানের গাড়ি বাস স্টেশন এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় তারা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। জবাবে প্রধানমন্ত্রীও উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিবাদন জানান।

Link copied!