প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:৪১ পিএম
৪৯তম বিশেষ বিসিএস কর্মকর্তাদের গেট টুগেদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুপরিচিত শিক্ষা প্ল্যাটফর্ম লাইভ এমকিসিউ ও জেনেসিস বিসিএস কেয়ারের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ৪৯তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা হিসেবে দেশ ও জাতির প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। জাতির প্রত্যাশা পূরণে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে তাদের কাজ করতে হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪৯তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে গতকাল (১২ জুন ২০২৬) শুক্রবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
