বৃহস্পতিবার ১১, জুন ২০২৬

বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --

দুর্ঘটনার কবলে উত্তরা ইউনিভার্সিটির বাস, আহত একাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১১:০৯ পিএম

দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসের উদ্ধারকাজ চলছে । ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে উল্টে গেলে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উত্তরা ইউনিভার্সিটির মাওনা রুটের ৩২ নম্বর বাসটি প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাওনার উদ্দেশে যাচ্ছিল। বাসটি গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, সহপাঠী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে শ্রীপুরের মাওনায় অবস্থিত আল হেরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

Link copied!