বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

রাবিপ্রবির উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বরাদ্দ ৩ কোটি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ ও ভৌত অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব গৃহীত হয়েছে।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের আয়োজনে গত সোমবার (২৭ এপ্রিল) এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ একাডেমিক সম্প্রসারণ এবং প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পটির জন্য ৩ কোটি টাকা ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ অবকাঠামোগত সম্প্রসারণে সহায়ক হবে।

Link copied!