বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

ইউআইইউ’তে প্রশাসনিক দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিলেন্ট: ইনডাকশন এন্ড ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও একাডেমিক প্রশাসনে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য ড. মো: আবুল কাশেম মিয়া। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় দক্ষ ও সেবামুখী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণ অধিবেশনে বক্তব্য রাখেন ড. সালমা করিম, ড. সাদিদ মুনীর, ড. মো: জুলফিকার রহমান, প্রফেসর এ.এস.এম. সালাহউদ্দিন, নার্গিস জাহান এবং আবু সাদাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক ড. মফিজুল হক মাসুম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-পরিচালক জাকোয়ান।

কর্মশালায় নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা, আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং ডিজিটাল শিক্ষার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, সংস্কৃতি ও ছাত্রসেবা ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।

Link copied!