প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের উদ্যোগে ‘তারুণ্যের নজরুল’ শীর্ষক একক বক্তৃতা এবং বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (২৮ এপ্রিল ২০২৬) মঙ্গলবার রাতে হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। হল সংসদের ভিপি ছাদিক হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নিশান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. রাশেদুল ইসলাম মাসুদ, বিশিষ্ট নজরুল গবেষক জাকির আবু জাফর, ডাকসু’র সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলি ইবনে মুহম্মদ এবং হল সংসদের জিএস রাফিদ হাসান সাফওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হল সংসদের সাহিত্য সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
