বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

বাকৃবিতে ৬৫ ল্যাপটপসহ বিভিন্ন অফিস ইকুইপমেন্ট বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

দুপুর ১২টায় উপাচার্যের সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট বিভাগগুলোর মাঝে হস্তান্তর করা হয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসনিক কার্যক্রমে গতি ও আধুনিকায়ন আনতে ৬৫টি ল্যাপটপসহ বিভিন্ন অফিস ইকুইপমেন্ট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় উপাচার্যের সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট বিভাগগুলোর মাঝে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’-এর অর্থায়নে পরিকল্পনা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ৭২টি সেকশনে মোট ৬৫টি ল্যাপটপ, ৭০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ৬০টি ফটোকপিয়ার মেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা প্রকল্পের সার্বিক বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।

এ সময় রেজিস্ট্রার ড. হেলাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, কো-অর্ডিনেটর, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও আধুনিক করতে এসব যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।” তিনি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “এসব ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

Link copied!