বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

আইইউবিএটিতে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. সজল সাহা। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকবৃন্দ।

এ বছর মিয়ান পাবলিকেশন রিওয়ার্ডে মোট ১৭৬ জন গবেষককে ৬৯০টি গবেষণাপত্র প্রকাশনার জন্য সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে ২৫৭টি আইএসআই ইনডেক্সড, ১৯২টি স্কোপাস ইনডেক্সড, ২০৯টি স্কোপাস কনফারেন্স ও বুক চ্যাপ্টার, ৫টি স্কোপাস বই এবং ২৭টি আইইউবিএটি রিভিউ আর্টিকেল।

গবেষণায় আরও উৎসাহ দিতে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে নির্বাচিত গবেষকদের আর্থিক সম্মাননাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গবেষণার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইইউবিএটি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই সম্মাননা গবেষকদের ভবিষ্যতে আরও গবেষণা ও প্রকাশনায় উদ্বুদ্ধ করবে।

Link copied!