বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাবিতে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভা আজ ২৯ এপ্রিল ২০২৬ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই পরিচিতি সভার আয়োজন করে।

‎ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড.  আবদুস সালাম প্রধান অতিথি , বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আদিল রহমান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহির তাজওয়ার, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খান মাহমুদ সানি এবং সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাজওয়ার নূর অথই নবীনদের পক্ষে অনুভ‚তি প্রকাশ করেন। ফলিত গণিত বিভাগের প্রভাষক শুচি চাকী অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

‎ প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্তি শিক্ষার্থীদের বড় ধরনের অর্জন। এই অর্জন অত্যন্ত গর্বের। পড়াশোনার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত থাকার পরামর্শ দেন। তিনি আরও বলেন, শুধু একাডেমিক ফলাফলের দিকে নয়, ভালো মানুষ হওয়ার দিকেও গুরুত্ব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহবান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

‎বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।

Link copied!