প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম এর ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ মুসা এবং সাধারণ সম্পাদক হয়েছেন তুহিবুল আসাদ আবির।
১১ সদস্যের নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন এবং কোষাধ্যক্ষ হয়েছেন মাইশা সায়েদ অথৈ।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রচার ও জনসংযোগ সম্পাদক রাতুল হাসান হৃদয়, একাডেমিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মাহমুদ হাসান জিতু, সদস্য সংগ্রহ সমন্বয়ক তাসনিম ভূঁইয়া শুদ্ধিতি, অ্যালামনাই বিষয়ক সম্পাদক তাহসিন আহমেদ তন্ময় এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক তাসিন মোরশেদ।
নতুন কমিটির মাধ্যমে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার সুযোগ সৃষ্টি, দক্ষতা বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
