বুধবার ২৫, নভেম্বর ২০২৬

বুধবার ২৫, নভেম্বর ২০২৬ -- : -- --

সুইসাইড নোট লিখে ঢাকা কলেজ শিক্ষার্থী কামরুলের আত্মহ'ত্যা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম

সংগৃহীত ছবি

ঢাকা কলেজের শিক্ষার্থী কামরুল ইসলাম চিঠিতে নিজেকে ব্যর্থ উল্লেখ করে আত্মহত্যা করেছেন। তিনি লেখেন, আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, কামরুল ইসলাম ঢাকা কলেজের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করতেন।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিলেন কামরুল। তাঁর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিষয়টি তাঁর বাবা-মা মেনে নিতে রাজি ছিলেন না বলে জানান সহপাঠীরা। তাঁদের ধারণা, পারিবারিক এই বিরোধ ও সম্পর্কের জটিলতা থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত ২০ নভেম্বর নিজের লেখা একটি চিঠিতে কামরুল উল্লেখ করেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কমিউনিকেশন গ্যাপ না থাকলে জীবন আরও কয়েক হাজার গুণ সুন্দর হতো।’

চিঠিতে তিনি আরও লেখেন, ‘এর দোষ, ওর দোষ আর কারও দোষে দোষী হব না। আমি একজন ব্যর্থ।’ 
সন্তান, ভাই, প্রেমিক ও বন্ধুদের উল্লেখ করে তিনি লেখেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই।’

Link copied!