মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ -- : -- --

যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির

যবিপ্রবি থেকে মোঃ মাহিদুল হাসান নাইম

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রভাষক এস এম কদর ও প্রভাষক হাসনাইন আনজুম।

নবগঠিত কমিটির অন্যান্য পদে সহসভাপতি হয়েছেন রুপক কুমার মালী। যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (গবেষণা) নির্বাচিত হয়েছেন খন্দকার নোশিন তাবাসসুম মৌলী। কোষাধ্যক্ষ হয়েছেন দীপংকর হাওলাদার।

এ ছাড়া কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল হাসিব, প্রকাশনা সম্পাদক হিসেবে নাজমুস সাদাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এস এম সিফাত আরেফিন, ক্রীড়া সম্পাদক (ছাত্র) হিসেবে মো. আব্দুল্লাহ শরীফ এবং ক্রীড়া সম্পাদক (ছাত্রী) হিসেবে আনিকা তাবাসসুম নির্বাচিত হয়েছেন।

Link copied!