বুধবার ২৫, নভেম্বর ২০২৬

বুধবার ২৫, নভেম্বর ২০২৬ -- : -- --

এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম

..

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সেলিম মাহবুব,ছাতক

ছাতক সদর  ইউনিয়নের  মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা কৃতি শিক্ষার্থী হাফিজ নুরুস সাদাত হিশাম এমবিবিএস (MBBS) ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি  মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা, সিলেট জজ কোর্টের আইনজীবী  মোঃ সফিকুল ইসলামের মেজো ছেলে। 

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই ডিগ্রি অর্জন করেন,হাফিজ নুরুস সাদাত হিশাম ।

অ্যাডভোকেট মোঃ সফিকুল ইসলামের বড় ছেলে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন এবং  ছোট  ছেলে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। আইনজীবী মোঃ সফিকুল ইসলামের ৩ ছেলে-ই মেধাবী  শিক্ষার্থী। 

তিনি  সন্তানদের ভবিষ্যৎ  সফলতা  কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন অ্যাডভোকেট মোঃ সফিকুল ইসলাম।

Link copied!