সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

আন্তর্জাতিক সম্মেলনে ডাক পেলেন জাকসুর সাবেক সাংস্কৃতিক সম্পাদক

জাবি থেকে ইমরুল কায়েস

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

মহিবুল্লাহ শেখ জিসান

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও জাকসুর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান। তাঁর এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) ও এনগেজমিডিয়ার যৌথ আমন্ত্রণে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিতব্য ‘ওপেন টেক ক্যাম্প চিয়াংমাই ২০২৬’ সম্মেলনে অংশ নেবেন জিসান। আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের কনটেন্ট নির্মাতা, কমিউনিটি সংগঠক ও ডিজিটাল অধিকারকর্মীরা অংশ নেবেন।

জিসান বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি চলচ্চিত্র নির্মাণ ও ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ পাবেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে জিসান তাঁর চলচ্চিত্র নির্মাণ ও ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতা বিশ্বপরিসরে তুলে ধরতে পারবেন। তাঁর এ অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনের জন্যও আনন্দের।

উপাচার্য সম্মেলনে জিসানের সফল অংশগ্রহণ এবং ভবিষ্যৎ সৃজনশীল পথচলার সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, মহিবুল্লাহ শেখ জিসান ‘জিসু এন্টারটেইনমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি চলচ্চিত্র নির্মাণ ও ডিজিটাল কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন।

Link copied!