সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

সিলেট বোর্ডে পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনের হার ৯.৩৭ শতাংশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ হাজার ৩৫৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, সিলেটে এবার ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাঁদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের মোট ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে। পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৩৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের হিসাবে ফল পরিবর্তনের হার ৯ দশমিক ৩৭ শতাংশ।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে আবেদন করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড; সেখানে আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্রের।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি এবং ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

অন্যদিকে, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

Link copied!