শনিবার ২১, নভেম্বর ২০২৬

শনিবার ২১, নভেম্বর ২০২৬ -- : -- --

শনিবার যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

প্রতীকী ছবি

নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (২১ নভেম্বর) টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

শুক্রবার (২০ নভেম্বর) সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও ও দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন। এতে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সমিতি কর্তৃপক্ষ।

Link copied!