বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ -- : -- --

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

সংগৃহীত ছবি

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কয়েকটি এলাকায়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানায়, পানগাঁও উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন বসুন্ধরা রিভারভিউ, কোন্ডা, আইন্তা, বীরবাঘের, মঠবাড়ী ও হাজারীবাগ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া আলুকান্দা অভিযোগ কেন্দ্রের আওতাধীন নতুন বক্তারচর, পুরাতন বাক্তারচর, কোন্ডারচর, খুনেরচর, মধ্যেরচর, ডিসি প্রজেক্ট ও মোল্লাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, কোন্ডা অভিযোগ কেন্দ্রের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, কাজিরগাঁও, ব্রাহ্মণগাঁও, কাউটাইল, কান্দাপাড়া, জাজিরা, সাধুরবাজার, অষ্টদোনা, বিবিরবাজার, কোন্ডা, পূর্ব জাজিরা, দক্ষিণ বাঘের ও ঘোনাকোন্ডা এলাকাও এ তালিকায় রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Link copied!