শনিবার ২১, নভেম্বর ২০২৬

শনিবার ২১, নভেম্বর ২০২৬ -- : -- --

চবি শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ক্যাম্পাসের ১৪ স্থানে চার্জিং স্টেশন স্থাপন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তি কমাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসের ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে মোবাইল ফোন চার্জিং স্টেশন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চার্জিং স্টেশন স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ৭ম কেবিনেটের নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান।

জানা গেছে, চার্জিং স্টেশনগুলো স্থাপন করা হয়েছে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার, চাকসু ভবন, জিরো পয়েন্ট পুলিশ বক্স, চবি রেলওয়ে স্টেশন, শহীদ মিনার, সূর্যসেন হলের কমন এরিয়া, জীববিজ্ঞান অনুষদ ক্যান্টিন, বিজ্ঞান অনুষদ ক্যান্টিন, বিজয় ২৪ ক্যান্টিন, ব্যবসায় প্রশাসন অনুষদ ক্যান্টিন, সমাজবিজ্ঞান অনুষদ ক্যান্টিন, শহীদ আব্দুর রব হলের ঝুপড়ি, চবি মেডিকেল সেন্টার ও শারীরিক শিক্ষা বিভাগ (জিমনেসিয়াম)।

চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেন, ক্যাম্পাসে দীর্ঘ সময় অবস্থান করায় অনেক শিক্ষার্থীর মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যায়। এতে প্রয়োজনীয় যোগাযোগসহ বিভিন্ন কাজে বিড়ম্বনায় পড়তে হয় তাদের। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এ সমস্যা প্রায়ই ভোগান্তির কারণ হয়ে দাড়ায়। 

চবির প্রধান ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল বলেন, শিক্ষার্থীদের এ অসুবিধা বিবেচনায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা প্রয়োজনের সময় সহজেই মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগ পাবেন। নতুন এ উদ্যোগ তাদের দৈনন্দিন ক্যাম্পাসজীবনে বাড়তি সুবিধা এনে দেবে।

Link copied!