শনিবার ২১, নভেম্বর ২০২৬

শনিবার ২১, নভেম্বর ২০২৬ -- : -- --

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে হাবিপ্রবিতে বিশেষ দোয়া মাহফিল

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ ​শুক্রবার (২০ নভেম্বর)  বাদ জুমা হাবিপ্রবির কেন্দ্রীয়  মসজিদে হাবিপ্রবি শাখার ইউটাব, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ ও হাবিপ্রবি ছাত্রদল উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য   প্রফেসর ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা),হাবিপ্রবি ইউট্যাব সভাপতি ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান,  জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, প্রফেসর ড. মারুফ আহমেদ, প্রফেসর ড. এরফান আলী খন্দকার,প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু,প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদলের সভাপতি এহসানুল কবির অর্ণব সহ ইউট্যাব ও  জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ছাত্রদলের নেতৃবৃন্দসহ হাবিপ্রবি পরিবারের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। 

​উক্ত মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যদেরও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Link copied!