প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে দুই সংস্করণের দলেই ফিরেছেন পেসার লুঙ্গি এনগিদি। এ ছাড়া ওয়ানডে দলে ফিরেছেন আরেক পেসার আনরিখ নরকিয়া।
২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নরকিয়া। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান সিনেথেম্বা কেশিলে।
ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ। আগামী ১ থেকে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই সিরিজ। অন্যদিকে, ১০ থেকে ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এই সংস্করণে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন বিজর্ন ফর্টুইন।
ওয়ানডে দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও করবিন বশ।
ওয়ানডে দল
কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফর্টুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, নকবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।
টি-টোয়েন্টি দল
বিজর্ন ফর্টুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কুয়েনা মাফাকা, নকবানি মোকোয়েনা, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে: ১ ডিসেম্বর, কু গোম্পো সিটি
দ্বিতীয় ওয়ানডে: ৪ ডিসেম্বর, গেবেরহা
তৃতীয় ওয়ানডে: ৭ ডিসেম্বর, কেপটাউন
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ১০ ডিসেম্বর, কিম্বার্লি
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১২ ডিসেম্বর, বেনোনি
তৃতীয় টি-টোয়েন্টি: ১৩ ডিসেম্বর, সেঞ্চুরিয়ন
