সোমবার ১৯, অক্টোবর ২০২৬

সোমবার ১৯, অক্টোবর ২০২৬ -- : -- --

নায়েমের নতুন পরিচালক ইডেন কলেজের অধ্যাপক ফাহমিদা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

অধ্যাপক ফাহমিদা

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ফাহমিদা।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তা অধ্যাপক ফাহমিদাকে আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাঁর বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই তারিখ অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে। এছাড়া তাঁকে আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস (PDS)-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিজ আবেদনের প্রেক্ষিতে এই বদলি বা পদায়ন করা হয়েছে; তাই তিনি কোনো প্রকার টিএ/ডিএ (ভাতা) পাওয়ার যোগ্য হবেন না। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Link copied!