প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় এসএসসি, দাখিল ও কারিগরি ২০২৬ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি এন্ড কলেজের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার শাহ মাহমুদুন্নবীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। তিনি তাঁর বক্তবে বলেন আমাদেরকে পড়াশোনার নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। কোনভাবেই শিক্ষার পরিবেশকে বিনষ্ট করা যাবে না। তিনি জিপি ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমাদের এই কৃতিত্বের মান ধরে রাখতে হবে এবং আরো ভালো করতে হবে। তোমরা যত বড় হবে আমাদের দুপচাঁচিয়া আদমদীঘি ও জাতি গর্বিত হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, বিএনপি নেতা মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, কৃতী শিক্ষার্থীদের মধ্যে তাহসিন সুলতানা, সাকিবুল হাসান স্মরন সহ প্রমূখ। পরে দুপচাঁচিয়া উপজেলায় মোট ১২২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
